নিয়মিত ডেন্টাল চেকআপ কেন প্রয়োজন?

একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, যা কেবল আপনার দাঁতের সুস্থতার জন্যই নয়, আপনার সার্বিক স্বাস্থ্য রক্ষার জন্যও অপরিহার্য। হ্যাঁ, আমি কথা বলবো  নিয়মিত ডেন্টাল চেকআপ নিয়ে। অনেকেই দাঁতে সমস্যা না হলে ডেন্টিস্টের কাছে যেতে চান না। কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল। ক্লিনিক্যাল দৃষ্টিকোণ থেকে চলুন জেনে নিই, কেন নিয়মিত ডেন্টাল চেকআপ প্রয়োজন ।

প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ। 

দাঁতের ক্ষয় বা ক্যাভিটি এবং মাড়ির রোগ, যেমন জিঞ্জিভাইটিস (মাড়ির প্রদাহ) এবং পিরিয়ডোন্টাইটিস (মারাত্মক মাড়ির রোগ), যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তবে এর চিকিৎসা অত্যন্ত সহজ এবং তুলনামূলকভাবে কম ব্যয়বহুল হয়।

 অনেক সময় খালি চোখে দাঁতের ভেতরের সমস্যা বোঝা যায় না। কিন্তু ডেন্টাল এক্স-রে এর মাধ্যমে দাঁতের হাড়ের ক্ষয়, লুকানো ক্যাভিটি বা সিস্টের মতো সমস্যাগুলো প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব, যা ভবিষ্যতে বড় বিপদ এড়াতে সাহায্য করে।

আমাদের দাঁতের উপর প্লাক এবং ক্যালকুলাস (দাঁতের পাথর) জমে, যা মাড়িকে ফুলিয়ে দেয়, রক্তপাত ঘটায় এবং ধীরে ধীরে দাঁতের চারপাশের হাড় ক্ষয় করে। নিয়মিত স্কেলিং ও পলিশিং এর  মাধ্যমে এই জমাট বাধা প্লাক ও ক্যালকুলাস অপসারণ করা যায়, যা মাড়ির রোগ প্রতিরোধে অত্যাবশ্যক।

নিয়মিত চেকআপ আপনাকে দাঁতের ক্ষয় ও জটিল চিকিৎসা এড়াতে সাহায্য করে।

একটি ছোট ক্যাভিটি বা দাঁতের গর্ত খুব সহজেই সাধারণ ফিলিংয়ের মাধ্যমে ঠিক করা যায়। কিন্তু এটিকে অবহেলা করলে সংক্রমণ গভীর হয়ে যেতে পারে, যার ফলে রুট ক্যানাল চিকিৎসার প্রয়োজন হয়, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। এমনকি অনেক ক্ষেত্রে দাঁতটি বাঁচানো সম্ভব হয় না এবং তুলে ফেলার প্রয়োজন হয়।

আমরা সবাই বাড়িতে নিয়মিত ব্রাশ এবং ফ্লস করি, যা প্রশংসনীয়। কিন্তু সত্যি কথা হলো,ঘরে নিয়মিত ব্রাশ ও ফ্লস করলেও কিছু নির্দিষ্ট জায়গায় প্লাক বা ব্যাকটেরিয়ার আস্তরণ জমে, যা সাধারণ ব্রাশ দিয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব নয়। একজন ডেন্টিস্টের পেশাদার ক্লিনিংয়েই এই জায়গাগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হয়।

নিয়মিত ডেন্টাল চেকআপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো, ডেন্টিস্ট ওরাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে পারেন। মুখের ভেতরে সাদা বা লাল দাগ, দীর্ঘস্থায়ী ঘা, বা অস্বাভাবিক কোনো বৃদ্ধি যা সহজে সারছে না, সেগুলো ওরাল ক্যান্সারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। প্রাথমিক পর্যায়ে এই লক্ষণগুলো ধরা পড়লে, সঠিক চিকিৎসা গ্রহণ করে রোগীর জীবন বাঁচানো সম্ভব।

সাধারণত, একজন সুস্থ ব্যক্তির বছরে ২ বার (প্রতি ৬ মাস অন্তর) ডেন্টাল চেকআপ করানো উচিত। তবে, কিছু উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তির ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি বাড়ানো প্রয়োজন। যেমন:

ডায়াবেটিস রোগী: ডায়াবেটিস মুখের সংক্রমণ এবং মাড়ির রোগ বাড়িয়ে দেয়।

ধূমপায়ী: ধূমপান ওরাল ক্যান্সার এবং মাড়ির রোগের ঝুঁকি অনেক বাড়ায়।

গর্ভবতী নারী: গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে মাড়ির সমস্যা দেখা দিতে পারে, যা মা ও শিশুর স্বাস্থ্যে প্রভাব ফেলে।

যাদের বারবার ক্যাভিটি হয় বা পূর্বে দাঁতের বড় চিকিৎসা হয়েছে।

এই ধরনের ব্যক্তিদের বছরে ৩-৪ বার ডেন্টাল চেকআপের প্রয়োজন হতে পারে।

মনে রাখবেন, সমস্যা ছোট থাকতেই ডেন্টিস্ট দেখালে ব্যথা, সময় এবং অর্থ—সবকিছুই বাঁচবে। নিয়মিত ডেন্টাল চেকআপ কেবল আপনাকে একটি সুন্দর হাসিইদেয় না, এটি আপনার দীর্ঘ ও সুস্থ জীবনের চাবিকাঠি! আপনার মৌখিক স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্যেরই প্রতিচ্ছবি।

CALL US 24/7

Need an Advice from Expert Doctor?
Get an Appointment Today!

Contact Detail

Our Service

Tooth Gap Correction

Orthodontic Braces Tretment

Root Canel & Cap​

Dental Implant

Filling

Scaling & Polishing

© 2023 Redesign and Development by Medibot

Scroll to Top