“একটি দাঁত হারিয়েছেন? ভাবছেন— ‘একটা দাঁত তো, না থাকলে আর কী হবে?’ এই ছোট অবহেলাই কিন্তু আপনার বাকি সুস্থ দাঁতগুলো হারানো এবং মুখের চিরস্থায়ী সৌন্দর্য নষ্ট হওয়ার প্রধান কারণ হতে পারে!”
“অনেকেই ডেন্টাল ক্যারিজ বা ইনফেকশনের কারণে দাঁত হারান। কিন্তু মনে রাখবেন, প্রতিটি দাঁতের আলাদা ফাংশন বা কাজ আছে। যখন একটি দাঁত থাকে না, তখন পাশের দাঁতগুলো সেই ফাঁকা জায়গায় হেলে পড়ে, আপনার কামড়ানোর শক্তি কমে যায় এবং চেহারায় বয়সের ছাপ দ্রুত চলে আসে। তাই সময়মতো সঠিক পদ্ধতিতে দাঁত বাঁধানো বিলাসিতা নয়, বরং প্রয়োজন।”
বাংলাদেশে দাঁত বাঁধানোর সবচেয়ে পরিচিত পদ্ধতি হলো ডেন্টাল ব্রিজ।
সহজ কথায়, এই পদ্ধতিতে ফাঁকা জায়গার দুই পাশের দুটি সুস্থ দাঁতকে খুঁটি হিসেবে ব্যবহার করে মাঝখানে নতুন দাঁত বসানো হয়। পাশের দাঁত দুটিকে কিছুটা ট্রিম বা ছোট করে তার ওপর ক্যাপ পরিয়ে এই ব্রিজটি সেট করা হয়।”
এই পদ্ধতির সুবিধা হল এটি স্থায়ী পদ্ধতি, আপনি সাধারণ দাঁতের মতোই ব্যবহার করতে পারবেন। ১-২ সপ্তাহেই কাজ শেষ হয় এবং কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
এই পদ্ধতিতে যেহেতু পাশের দুটি সুস্থ দাঁত কাটতে হয়, তাই অনেকে এটি নিয়ে দ্বিধায় থাকেন। এছাড়া ব্রিজের নিচে খাবার জমার সম্ভাবনা থাকায় এটি পরিষ্কার রাখা একটু চ্যালেঞ্জিং হতে পারে।
দাঁত বাঁধানোর কার্যকর পদ্ধতি হলো ডেন্টাল ইমপ্ল্যান্ট (Dental Implant).
বর্তমানে দন্ত চিকিৎসার বিস্ময় এবং গোল্ড স্ট্যান্ডার্ড হলো ডেন্টাল ইমপ্ল্যান্ট।
এটি টাইটানিয়ামের একটি স্ক্রু যা সরাসরি চোয়ালের হাড়ে বসিয়ে দেওয়া হয়। এটি দাঁতের আসল শেকড়ের মতো কাজ করে এবং তার ওপরে ক্যাপ বসানো হয়।
ফলে এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো— পাশের সুস্থ দাঁত কাটার কোনোই প্রয়োজন নেই! এটি আজীবন টিকে থাকে এবং কামড়ানোর শক্তি একদম প্রাকৃতিক দাঁতের মতো।
এটি একটি সময়সাপেক্ষ পদ্ধতি এবং কিছুটা ব্যয়বহুল। এছাড়া যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাদের ক্ষেত্রে এটি করার আগে আমাদের কিছু বিশেষ সতর্কতা নিতে হয়।
“সবশেষে আসি দাঁত বাঁধানোর সাশ্রয়ী পদ্ধতি— ডেনচার।”
এটি একটি প্লেটের সাহায্যে মুখে সেট করা হয়, যা আপনি চাইলে নিজেই খুলতে বা লাগাতে পারবেন।
এটি খরচ অনেক কম এবং যাদের হাড়ের অবস্থা খুব একটা ভালো নয় তাদের জন্য এটি একটি সহজ সমাধান।
এটি যেহেতু একটু আলগা থাকে, তাই অনেকের কথা বলতে বা হাসতে অস্বস্তি হয়। এছাড়া দীর্ঘমেয়াদে ব্যবহারের ফলে চোয়ালের হাড় ক্ষয় হতে পারে এবং এর ফিটিং লুজ হয়ে যেতে পারে।”
“অনেকেই আমাকে জিজ্ঞেস করেন— ‘ডাক্তার সাহেব, কোনটি সেরা?’
আমি বলব, প্রত্যেকের মুখের গঠন এবং প্রয়োজন আলাদা। তবে ক্লিনিক্যালি যদি আপনার হাড় এবং স্বাস্থ্য অনুমতি দেয়, তবে ডেন্টাল ইমপ্ল্যান্ট দীর্ঘমেয়াদে আপনার জন্য সবচেয়ে সেরা বিনিয়োগ।”
আপনার দাঁতের জন্য কোন পদ্ধতিটি পারফেক্ট তা জানতে আজই একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দেখান। মনে রাখবেন আপনার হাসি অমূল্য, তাই এর সঠিক যত্ন নিন।
Tooth Gap Correction
Orthodontic Braces Tretment
Root Canel & Cap
Dental Implant
Filling
Scaling & Polishing
© 2023 Redesign and Development by Medibot