ABOUT ROOT CANAL
Root Canal (রুট ক্যানেল) কী এবং কেন করা হয়?
দাঁতের একদম ভেতরে pulp থাকে, যেখানে nerve ও রক্তনালী আছে। গভীর cavity, ফাটা দাঁত বা আঘাতে জীবাণু pulp-এ পৌঁছালে সংক্রমণ হয়। চিকিৎসা না হলে তা গোড়ার হাড়ে ছড়িয়ে abscess (পুঁজ জমা) করতে পারে।
রুট ক্যানেলে সংক্রমিত pulp বের করে canal পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়, তারপর বিশেষ material দিয়ে ভরাট করে বন্ধ করা হয়। দাঁতের বাইরের অংশ থেকে যায়, তাই দাঁত তুলতে হয় না। নিজের দাঁত রাখা গেলে চিবানো, কামড় আর পাশের দাঁতের অবস্থান স্বাভাবিক থাকে।